Recent event

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স: মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ

জয় উদযাপন করছে খেলোয়াড়রা
জয় উদযাপন করছে খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

নারী এশিয়া কাপের রাইজিং স্টারসে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনালের আগে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে লতা, রুবায়ারা।

ব্যাংককে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। পরে শারমিন সুলতানা ও রুবায়া হায়দাদের জুটিবে বড় সংগ্রহের স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে রুবায়া দলীয় ৩৭ এবং পাওয়ার প্লে শেষের আগে আরও এক উইকেট হারিয়ে বিপদে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

তবে ফাহিমা খাতুন ও লতার জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ফাহিমার ২৯ আর লতার ৪৮ রানে ১৫১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে তৃতীয় ওভারে উইকেট হারায় মালয়েশিয়া। ম্যাচের বাকি সময়ে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ জয়ে পর্যাপ্ত রান সংগ্রহ করতে পারেনি মালয়েশিয়া।

বাংলাদেশের হয়ে ফাতেমা নেন ৩ উইকেট। ব্যাট হাতে ৪৮ এবং বোলিংয়ে ২ ওভার বল করে মাত্র ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জেতেন অলরাউন্ডার লতা। শুক্রবার সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে নামবে তারা।

এফএস