এর আগে গত ৯ ফেব্রুয়ারি তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে জেরার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) তাকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
গত ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের আমলে সেনা সদস্য ও র্যাবের গুম খুনের সংস্কৃতি তুলে ধরেন তিনি।
আরও পড়ুন:
এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে, মামলার ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদেরের মামলায় প্রয়াত শরীফ ওসমান হাদীর লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করছে ট্রাইব্যুনাল।





