প্রতিযোগিতার প্রথম পর্ব ১৪ ফেব্রুয়ারি (শনিবার) ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬টি দল অংশগ্রহণ করে।
আরও পড়ুন:
গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনাল পর্ব ও সমাপনী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশগ্রহণ করে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিম ‘অর্কিড’ এবং ‘পদ্মজা’। চ্যাম্পিয়ন হয় টিম ‘পদ্মজা’। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তিবোধ, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ অর্জন করতে পারে। তারা শিক্ষার্থীদের আহ্বান জানান, বিতর্কের মাধ্যমে শুধু জ্ঞান নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠুন।





