Recent event

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

তারেক রহমান ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তারেক রহমান ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।

ড. আল-খুলাইফি নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। এ সময় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। আমি কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছি, যা আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নেবে।’

এ টেলিফোনালাপ নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।—বাসস

এএইচ