স্থানীয়রা জানায়, গত রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের ফলে বাড়ির এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় আহত হন আরও তিনজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
আরও পড়ুন:
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।





