আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেন, ‘বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই’।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভার পানির সমস্যা সমাধান, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নদীবেষ্টিত এ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত করা সহ নির্বাচনি অঙ্গীকারগুলো ধাপে ধাপে পালন করার চেষ্টা করব।’
উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে তিনি ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট।





