
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার, ১৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠিতে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু
ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা ও দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুরে বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান মাসুদ সাঈদী
পিরোজপুর জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিজয়ী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী জানিয়েছেন, তিনি এলাকার উন্নয়নে বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

বিভেদ নয় ঐক্য চাই, স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই: মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘আজ আমরা এক বাংলাদেশে আছি, যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সবচেয়ে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। আমরা কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির কর্মী— কিন্তু আমাদের লক্ষ্য ছিল একটাই, স্বাধীন বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা।’

স্বরূপকাঠি এখন নার্সারির জনপদ; বদলে দিচ্ছে হাজারো জীবনের গল্প
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা এখন শুধু কাঁঠাল আর সুপারি গাছে নয়, পরিচিত দেশের অন্যতম বৃহৎ নার্সারি অঞ্চলের নামেও। দুই শতাব্দী আগে শুরু হওয়া এ নার্সারি শিল্প এখন ঘুরিয়ে দিচ্ছে হাজারো মানুষের ভাগ্য। স্বরূপকাঠির নার্সারিগুলো শুধু অর্থনৈতিকভাবেই নয়, পরিবেশ রক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানকার সবুজ সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে, গ্রামীণ অর্থনীতির অন্যতম রোল মডেল হয়ে উঠতে পারে এ নার্সারি শিল্প।

‘গণঅভ্যুত্থানের পর পুরোনো দুর্নীতি ও মাফিয়া তন্ত্রে ফিরতে চাই না’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর পুরোনো দুর্নীতি ও মাফিয়া তন্ত্রে ফিরতে চাই না। তিনি বলেন, ‘এসময় সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে এনসিপি নতুন ব্যবস্থাপনার বাস্তবায়ন চায়।’ আজ (রোববার, ১৩ জুলাই) দুপুরে পিরোজপুরে পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

পিরোজপুরে ইউপি সদস্য ও ভাবিকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক ইউপি সদস্য ও তার ভাবি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ইউপি সদস্যের স্ত্রী।

পিরোজপুরে পুলিশের অভিযানে হারানো ২৬ মোবাইল উদ্ধার
পিরোজপুরে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৬টি মোবাইল ফোন এবং ৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি (৩টি ফেইক ও ১টি হ্যাকড) উদ্ধার করেছে জেলা পুলিশ। আজ (সোমবার, ২৩ জুন) বেলা ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পিরোজপুরের নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান
নানা অনিয়মের অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১ হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল, ৫ কর্মকর্তা গ্রেপ্তার
১ হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিলের প্রমাণ পাওয়ায় পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এলজিইডির এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) ভোর ৫ টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের সঙ্গে মিলিয়ে দেশের যেসব অঞ্চলে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে আজ (রোববার, ৩০ মার্চ)। পরিবেশে সকাল থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকার মানুষেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপন করে আসছেন।