আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী পোস্টাল ব্যালটসহ আসনটির ১০৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন:
ঘোষিত ফলাফল অনুযায়ী, পোস্টালসহ ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।





