আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার ১২টি উপজেলা সদর থেকে ভোটকেন্দ্রে পাঠানোর জন্য নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দুর্গম ও দূরের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ভোটের বাক্সসহ সবকিছু পাঠানো হচ্ছে।
আরও পড়ুন:
সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, আগামীকাল সকাল থেকেই ভোট গ্রহণের লক্ষ্যে নিরাপত্তাসহ সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী। জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন।





