Recent event

মার্সেইকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি

মার্সেইর বিপক্ষে জোড়া গোল করেছেন দেম্বেলে
মার্সেইর বিপক্ষে জোড়া গোল করেছেন দেম্বেলে | ছবি: সংগৃহীত
0

৫-০ গোলের দাপুটে জয়ে মার্সেইকে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে পিএসজি। টানা সপ্তম জয়ে ৫১ পয়েন্ট নিয়ে আবারও শিরোপার দৌড়ে এগিয়ে গেল প্যারিসের ক্লাবটি।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। উসমান দেম্বেলের জোড়া গোলে শুরুতেই ধাক্কা খায় মার্সেই। ১২ মিনিটে লিড এনে দেন দেম্বেলে, ৩৭ মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন ব্যালন ডিঅর জয়ী ফরাসি তারকা।

আরও পড়ুন:

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে লুইস এনরিকের দল। ৬৪ মিনিটে ফাকুন্দো মেদিনার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০ তে। বদলি নেমে তিন মিনিটের মধ্যেই গোল পান খাভিচা কাভারাৎস্খেলিয়া। মার্সেইয়ের কফিনে শেষ পেরেক ঠুকেন আরেক বদলি লি কাং-ইন।

এফএস