আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) জুলাই ঐক্যের ব্যানারে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার মৌন সম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের সদস্যদের এবং সাধারণ মানুষ যারা রাস্তায় নেমে এসেছিলো তাদের কিলিং জোনে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘সরকারের একটি অংশ নির্বাচন বানচালের জন্য এই হামলা চালিয়েছে। দ্রুত এই হামলার বিচার চাই।’
এসময় তিনি বলেন, ‘ওসমান হাদি হত্যার বিচার বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো হতে দিচ্ছে না। এর পিছনে ভারতের একটা হাত আছে বলেই ধারণা।’
এছাড়া তিনি অভিযোগ করে বলেন, ‘তারেক রহমান কাগুজে বাঘ, তাকে ভয় পাওয়ার কিছু নেই। সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তারেক রহমান একটা বেলুন, তাকে ভয় পেয়ে ড. ইউনূস লন্ডনে গিয়ে লিয়াজু করে এসেছে। এখন একটা পাতানো নির্বাচনের আয়োজন করছে।’





