
সাংবাদিক আহতের ঘটনায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের নিন্দা
ওসমান হাদির বিচার দাবিতে আন্দোলনে সংঘর্ষ
শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় এ সংঘর্ষে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় নিন্দা জানিয়ে আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) এক বিবৃতি প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সরকারের একটি অংশ নির্বাচন বানচালে হামলা চালিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের গতকালের সংঘর্ষের ঘটনায় ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রশাসন আন্দোলনকারীদের কিলিং জোনে পরিণত করেছে। তিনি জানান, সরকারের একটি অংশ নির্বাচন বানচালের জন্য হামলা চালিয়েছে।

হাদি হত্যার চার্জশিট নিয়ে কাল ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন
জানানো হবে পরবর্তী কর্মসূচি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার চার্জশিট সংক্রান্ত বিষয়ে আগামীকাল (বুধবার, ৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন করবে ইনকিলাব মঞ্চ। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সন্ধ্যায় মার্চ ফর ইনসাফ শেষে এ কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়েও জানানো হবে।

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা
৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে এসে আন্দোলনকারীদের এ কথা জানান তিনি। এদিকে আজ ৮ বিভাগে দুপুর ২টায় অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার দ্বিতীয় দিনেও উত্তাল ছিলো শাহবাগ। শিশু থেকে বয়স্ক সবাই এসেছেন হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি নিয়ে।