Recent event

বছর জুড়ে বাস্কেটবল ফেডারেশনের বিভিন্ন পরিকল্পনা প্রকাশ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের লোগো
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের লোগো | ছবি: এখন টিভি
0

২০২৬ বর্ষপঞ্জিকায় নিজেদের পরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ বাসকেটবল ফেডারেশন (বিবিএফ)। বিশেষ করে বিবিএফের খেলোয়াড় ও কোচদের নিয়ে পুরো বছর জুড়েই রয়েছে অসংখ্য ইভেন্ট।

মার্চের ২৩ তারিখে কোচদের প্রশিক্ষণ দিয়ে শুরু হবে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কর্মযাত্রা। স্বাধীনতা দিবসে পুরুষ ও নারীদের নিয়ে হবে ইনডেপেন্ডেন্ট কাপের আসর, যা হতে পারে ঢাকা কিংবা চট্টগ্রামে।

আরও পড়ুন:

এরপর সারা বছর জুড়ে রয়েছে বেশকিছু বাস্কেটবলের আসর। তাছাড়া পুরুষ ও নারীদের নিয়ে জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরের ২৪ ও ২৫ তারিখ অনুষ্ঠিত হবে।

এসএইচ