এর আগে, তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া দায়িত্বরতের সুষ্ঠু নির্বাচন আয়োজনে দিক নির্দেশনা প্রদান করেন।
প্রেস ব্রিফিংয়ে রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। এরইমধ্যে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনী কন্টিনজেন্ট মোতায়েন ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজও মোতায়েন রয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বতোভাবে প্রস্তুত রয়েছে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘একইসঙ্গে নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান কাজ করে যাছে, যাতে এ নির্বাচন একটি উদাহরণ ও দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে বিবেচ্য হয়।’
তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা আহ্বান জানান।
এছাড়া নৌবাহিনীর সহকারী প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে আশাব্যক্ত করেন।





