Recent event

নারীবিদ্বেষী পোস্ট সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেয়ার প্রচেষ্টা: মাহদী আমিন

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্য যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করার দেশব্যাপী যে আলোচনা চলছে, তা সঠিক হলে সেটি পুরো সমাজব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেয়ার প্রচেষ্টা বলে মন্তব্য বলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময়ে তিনি প্রশ্ন তুলেন, ‘৯ ঘণ্টা আগে দেয়া নারী বিদ্বেষী পোস্ট দেশব্যাপী ছড়িয়ে পড়ার পর অ্যাকাউন্ট হ্যাকের যে দাবি করা হয়েছে, তা কতটা বিশ্বাসযোগ্য?’

আরও পড়ুন:

এসময় মাহদী আমিন বলেন, ‘জামায়াতের জন্য নারীবিদ্বেষী আচরণ নতুন কিছু নয়, এর আগেও নানা সময়ে নারীদের নিয়ে তাদের বিতর্কিত নানা কর্মকাণ্ড লক্ষ্যণীয় ছিলো। নির্বাচন সামনে রেখে গণজোয়ার ঠেকাতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’

এএম