ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে বিসিবির নতুন উদ্যোগ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
1

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিতে পারায় ক্রিকেটারদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতে নতুন একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আড়াই কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামের এই আসর চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ধূমকেতু, দুর্বার ও দূরন্ত—এই তিনটি একাদশে ভাগ হয়ে মাঠে নামবেন ক্রিকেটাররা।

ধূমকেতু একাদশের অধিনায়ক লিটন দাস। দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের অধিনায়ক শান্ত। এ দলের কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। দূরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। এ দলের কোচ হান্নান সরকার এবং সহকারী কোচের দায়িত্বে থাকছেন রাজিন সালেহ।

আর ও পুড়ন:

ফেব্রুয়ারির ৫, ৬ ও ৭ তারিখ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি।

এর আগে, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এতে ক্রিকেটারদের আর্থিক ও পেশাদার ক্ষতির আশঙ্কা তৈরি হয়। সেই ক্ষতি পুষিয়ে দিতেই সরকার ও বিসিবি যৌথভাবে দেশে একটি বড় পরিসরের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়।

জেআর