সাইক্লোনের প্রভাবে অন্তত ৩ অঙ্গরাজ্যে এক ফুটের ওপরে তুষারপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে নর্থ ক্যারোলাইনায় ১৪ দশমিক ৫ ইঞ্চি, টেনেসিতে ১৩ দশমিক ৫ ইঞ্চি ও ভার্জিনিয়ায় ১২ দশমিক ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। দক্ষিণ পূর্বাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ২ লাখেরও বেশি গ্রাহকের।
আরও পড়ুন:
নর্থ ক্যারোলাইনায় ভারী তুষারপাতের সঙ্গে প্রবল বাতাসের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে যান-চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাইক্লোনের প্রভাবে নর্থ ক্যারোলাইনা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা, এবং হারিকেনের মতো শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে।



 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)

