৩৬ দলের এ টুর্নামেন্টে শীর্ষ আট দল নক আউট পর্বে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যায়। বাকি দলগুলোকে খেলতে হয় অতিরিক্ত এক রাউন্ড। তাই সবারই লক্ষ্য থাকে সেরা আটে থাকা। সপ্তম ম্যাচ ডে-তে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের প্রতিপক্ষ ইন্টার মিলান।
আরও পড়ুন:
স্পোর্টিং সিপির মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এছাড়া ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে বোদো/গ্লিমট। পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকা আরেক দল রিয়াল মাদ্রিদ মাঠে খেলবে মোনাকো। এ ম্যাচ জিতলে টেবিলের সেরা আটে থেকে নক আউট রাউন্ড নিশ্চিত হবে লস ব্লাঙ্কোদের।
টেবিলের ১০ ও ১১ নম্বরে থাকা বরুশিয়া ডর্টমুন্ড বনাম টটেনহ্যাম হটস্পারের ম্যাচের দিকেও চোখ থাকবে ফুটবলপ্রেমীদের। অন্যদিকে পরের রাউন্ড নিশ্চিত করতে চাইলে আজ জিততেই হবে নাপোলি ও বায়ার লেভারকুসেনকে।





