এদিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় প্রথমবার ওয়াকআউট করেন বিরোধীদলের সংসদ সদস্যরা। কিছুক্ষণ পর তারা অধিবেশন কক্ষে ফিরে আসেন।
এরপর মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনার সময় আবারও ওয়াকআউট করেন বিরোধীদলের সদস্যরা। তবে দ্বিতীয় দফায় তারা বিলটির আলোচনায় অংশ নেননি।
ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মানবাধিকার কমিশন বিলটি দুর্বল আকারে সংসদে আনা হয়েছে। এ কারণে আমরা বিলটির আলোচনায় অংশ নেবো না।’
এরপর বিরোধীদলের সদস্যরা সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান।





