আজ (বুধবার, ৭ জানুযারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আগের সরকারের জনগণের ভোটের প্রয়োজন ছিল না, আর গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর স্পষ্ট কোনো অঙ্গীকারও নেই।’
আরও পড়ুন:
এদিকে গণভোট কী এবং এর তাৎপর্য নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘জনগণকে সচেতন করাই এখন সবচেয়ে জরুরি, এবং রাজনৈতিক অধিকার আদায়ে সচেতনতা অপরিহার্য।’
অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সতর্ক করে বলেন, ‘‘গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, যাকে ঠেকানো কারও পক্ষে সম্ভব হবে না। যদিও ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে তাদের অঢেল অবৈধ সম্পদ এবং দেশি-বিদেশি স্বার্থান্বেষী শক্তির কারণে সেই হুমকি এখনও বিদ্যমান।’’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



