সুশাসন
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যর্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে।

জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার উপস্থাপন করা হয়েছে।

ইলেকশন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

ইলেকশন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

ভবিষ্যৎ বাংলাদেশকে অতীতের পুনরাবৃত্তি না দিতে চাইলে ইলেকশন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা দেশের ভয়াবহ বিপর্যয়।’

‘আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ’

‘আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ’

আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই সময়ে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐক্যমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কার অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোল টেবিল আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

ভাঙচুর-সহিংসতা: সরকারকে কার্যকর ভূমিকা রাখতে টিআইবির আহ্বান

ভাঙচুর-সহিংসতা: সরকারকে কার্যকর ভূমিকা রাখতে টিআইবির আহ্বান

প্রায় দেশব্যাপী গত দু’দিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ ও তা প্রতিরোধে সরকারের বিবৃতিনির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে সংস্থাটি। আজ (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো টিআইবির বিবৃতিতে এ কথা বলা হয়।

পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে অর্থ মন্ত্রণালয়ের কমিটি গঠন

পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে অর্থ মন্ত্রণালয়ের কমিটি গঠন

গত ১৫ বছরে আওয়ামী সরকারের আমলে পুঁজিবাজারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। আজ (রোববার, ২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।