Recent event

দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম রিজিয়নে বিজিবির এক বছরের তৎপরতা-সাফল্য

বিজিবির সংবাদ সম্মেলন
বিজিবির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম চলতি বছর ২৯ জনকে আটকসহ ২৮ কোটি ৩০ লাখ টাকার বেশি চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করেছে। এর মধ্যে প্রায় ৫৯ লাখ টাকার মাদক ও ২৭ কোটি ৭২ লাখ টাকার অন্যান্য মালামাল রয়েছে বলেও জানা যায়।

আজ (রবিবার, ২৮ ডিসেম্বর) রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

অভিযানের পরিসংখ্যান তুলে ধরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘গেল এক বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রামের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন ৮১৫ বোতল বিদেশি মদ ও ৪০৮ লিটার দেশিয় মদ, ৩৭৩ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল বিয়ার, ৫২০টি মদ তৈরির ট্যাবলেট, ৪৪৪ দশমিক ৫১৩ কেজি গাঁজা এবং ১ হাজার ২১৩টি ইয়াবা ট্যাবলেট আটক করেছে।’

আরও পড়ুন:

তিনি জানান, ৬৬৭টি গরু, ১৭টি মহিষ ও ৩৭টি ছাগল আটক করতে সক্ষম হয়। এছাড়া কাঠ, বাঁশ, ভারতীয় থ্রি-পিস, বিভিন্ন প্রকার প্রসাধনী, সাবান, কীটনাশক, শুটকি, বিদেশি সিগারেট, নাপ্পি, বাংলাদেশি সালসা, রসুন, চিনি, জিরা, চা পাতা, স্যান্ডেল, গরমতি আম, বিভিন্ন প্রকার কম্বল, নৌকার ইঞ্জিন, ডিঙ্গী নৌকা এবং চোরাচালানী পণ্য বহনকারী বিভিন্ন যানবাহনও আটক করা হয়।

এছাড়া ২টি দেশিয় রাইফেল, ২টি ১২ বোর পিস্তল, ১টি ১২ বোর শর্ট গান, ১টি ৯ এম এম পিন্ডল (যুক্তরাষ্ট্র), ১টি ৮ এম এম পিঙ্গুল (ভারতীয়), ৫০০ গ্রাম গান পাউডার, ১টি ১ নলা দেশিয় বন্দুক, ১টি এসএমজি (এম-৪, এ-১), ২টি ম্যাগজিন এবং দেশিয় অস্ত্র, ৫০০টি হাসুয়া ও দা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

সকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ ও সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার।

এসএইচ