গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। বুধবার কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:
আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এক বার্তায় পূর্বের বার্তা মুছে ফেলে ৩১ ডিসেম্বর পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধনের শেষ তারিখের বিষয়টি প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন।
এর আগে বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমাদের “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি, তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।’

 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)



