পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। এছাড়াও মো. মারুফ হাসান মুন্না দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করে।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪১৭ জন নবীন নাবিক ২২ সপ্তাহ কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হলো। জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন তারা।
প্রধান অতিথি নবীন নাবিকদের উদ্দেশে তার ভাষণের প্রথমেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি স্মরণ করেন জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহিদকে।
আরও পড়ুন:
তিনি নবীন নাবিকদের কাছে বাংলাদেশের অপার সমৃদ্ধি ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সম্ভাবনার সঠিক বিকাশ এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতি, সব ক্ষেত্রে নৌবাহিনীর অপরিসীম গুরুত্ব ও অবদানের কথা ব্যক্ত করেন। নৌবাহিনী প্রধান এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নবীন নাবিকসহ সব নৌসদস্যকে নিজেদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে অহ্বান করেন।
বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশের সংকটময় মুহূর্তে সর্বসাধারণের জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আজকের এ আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক নৌবাহিনীর জন্য নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে হবে বলে দিকনির্দেশনা দেন নৌবাহিনী প্রধান।
এছাড়া পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নৌবাহিনী প্রধান নাবিকদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসঙ্গে আজকের নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।
এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওরা, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



