আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) মহাষ্টমীতে দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় জেলা বাস মালিক সমিতি ও জেলা মিনিবাস মালিক সমিতির উদ্যোগে দু’টি পূজামণ্ডপ পরিদর্শন করেন র্যাব কর্মকর্তা মোহাম্মাদ কামরুজ্জামান। এসময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন ‘হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যাতে নিরাপদে এবং নিরবিচ্ছিন্নভাবে পূজা উদযাপন করতে পারে তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আমাদের প্রথমস্তরে পেট্রোল টিম প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করছে।’
আরও পড়ুন:
র্যাব কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয়স্তরের বিশেষ ইন্টেলিজেন্স টিম মণ্ডপের আশপাশের এলাকায় অবস্থান করছে৷ কেউ যদি কোনো প্রকার অসাম্প্রদায়িক কর্মকাণ্ডে জড়াতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে সেই তথ্য দ্রুত পেয়ে যাব এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।’
এছাড়াও সোস্যালমিডিয়ার যুগে গুজব বিষয়ে তিনি বলেন, ‘এ গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব হেডকোয়ার্টারে সাইবার মনিটরি টিম সতর্কবস্থানে রয়েছে৷ কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনের আওতায় আনা হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুজ্জামান সিদ্দিকী, ফরিদপুর র্যাব ক্যাম্পের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম, জেলা বাসমালিক পূজামণ্ডপের সভাপতি সূর্যনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ মানিক চৌধুরী মিঠু, মিনিবাস মালিক সমিতির পূজামণ্ডপের সভাপতি মৃত্যঞ্জয় দাস মনা, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সাহা পিয়াস।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



