Recent event

ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

ড. মুহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্প
ড. মুহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা।

স্থানীয় সময় মঙ্গলবার সংবর্ধনা সভায় তিনি ট্রাম্প ছাড়াও স্পেনের রাজা ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন:

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এএইচ