মো. ফখরুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে এ দেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এ নির্বাচন যেনো ভোট দখলের নির্বাচন না হয়।’
তিনি বলেন, ‘অনেকে বিশৃঙ্খলা করতে চাইবে। আমাদের কোনো নেতাকর্মী বিশৃঙ্খলায় জড়াবেন না। আমি অনুরোধ করবো আমাকে যারা ভালোবাসেন আপনারা উস্কানিমূলক কোনো কথা বলবেন না, অন্যদের উস্কানিতে পা দিবেন না।’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘যারা আজকে কষ্ট করে আমাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো।’
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, হাজী ইবরাহীম, মো. আলমগীর, মো. সাহাব উদ্দিন, জসিম উদ্দিন মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।





