সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি চাইলেন বিএনপি নেতা ফখরুল
সুষ্ঠু সুন্দর পরিবেশে দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাট আগমন উপলক্ষে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর সংবর্ধনার মধ্যে তিনি এ কথা বলেন।