Recent event

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে ইসি

নির্বাচন ভবন
নির্বাচন ভবন | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার, ২৭ আগস্ট) রোডম্যাপের অনুমোদন দেয় ইসি। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে।

এর আগে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত রোববার রোডম্যাপের বিস্তারিত ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন।

আরও পড়ুন:

এছাড়া গত ২৪ আগস্ট থেকে সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু হয়, যা ২৭ আগস্ট পর্যন্ত চলবে। এরইমধ্যে খসড়া ভোটার তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ইসি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্রের তালিকা ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং এর উপর আপত্তি জানাতে পারবেন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ২০ অক্টোবর প্রকাশিত হবে।

নির্বাচন সংক্রান্ত মিথ্যা তথ্য ও অপতথ্য প্রতিরোধের জন্য ইসি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতার আহ্বান জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটারদের তথ্য যাচাইয়ের ওপর জোর দিয়েছেন।

এএইচ