Recent event

ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় সমাধান আসবে না

ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প
ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প | ছবি: এবিসি নিউজ
0

ট্রাম্প-পুতিন বৈঠক চলাকালে আলাস্কার অ্যাঙ্কোরেজে জড়ো হন একদল ইউক্রেনপন্থি মার্কিন নাগরিক। তারা মনে করেন, ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় সমাধান আসবে না। ট্রাম্প-পুতিন বৈঠক থেকে কোনো সমাধান না আসায় মোটেও অবাক হননি বিক্ষোভকারীরা।

স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) বিশাল এক পতাকা নিয়ে কিয়েভের প্রতি সমর্থন প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। এসময় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন কেউ কেউ। অনেকের হাতে ছিল ট্রাম্প-পুতিন বিরোধী প্ল্যাকার্ড।

বিক্ষোভকারীরা জানান, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান চান তারা। ইউক্রেনের সংঘাত বন্ধ করে দেশটিতে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন:

বিক্ষোভকারীদের একজন বলেন, ‘এটা নতুন কিছু না। এ বৈঠক থেকে কোনো ফলাফল আসবে এমনটা প্রত্যাশাও করিনি। বহুবছর পর দুই বড় নেতার সাক্ষাৎ। যদিও তারা সাধারণ মানুষকে নিয়ে তেমন ভাবেন না।’

বিক্ষোভকারীদের অন্য আরেকজন বলেন, ‘জেলেনস্কিকে ছাড়া কোনো চুক্তি হওয়া সম্ভব না। তাকে আমন্ত্রণ না জানানোর কারণ ট্রাম্প বা পুতিনই। তারা কেউই যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী নন।’

এফএস