Recent event

দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং | ছবি: সংগৃহীত
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ধাক্কা দিয়েছে লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ছয়টায় ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বেতে এসে থামলে ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়।

এসময় যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বেতে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ ৮ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। উড়োজাহাজটি ডানে ঘুরলে এটির পাখার তীব্র বাতাসে খাঁচা ট্রলি উড়ে গিয়ে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফটে আঘাত করে।

ট্রলির আঘাতে উড়োজাহাজটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন বলেও জানানো হয়।

এএইচ