Recent event

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ

নয়াপল্টনে বিএনপির জনসমাবেশের একাংশ
নয়াপল্টনে বিএনপির জনসমাবেশের একাংশ | ছবি: সংগৃহীত
1

রাজধানীর নয়াপল্টনে আজ (বুধবার, ২৮ মে) ‍দুপুরে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে বিএনপির তিন অঙ্গ সংগঠন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দুপুরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গত সোমবার (২৬ মে) ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়ে জানানো হয়।

সে সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা দেখেছি। খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণী যোগ দেবেন বলে আশা রাখছি।’

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির এ তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করা হচ্ছে। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

এএইচ