Recent event

কাল থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ

আইএসপিআর
আইএসপিআর | ছবি: আইএসপিআর
0

সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষায় আগামীকাল (রোববার, ১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আজ (শনিবার, ১৭ মে) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করা হলো।

এছাড়া সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকাতেও এই নির্দেশনা জারি করা হয়েছে।— আইএসপিআর

সেজু