আজ (রোববার, ২৭ এপ্রিল) বিকেল ৩টায় সেগুনবাগিচায় দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন।
এ সময় তিনি আরো জানান, ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ১২৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
এর বাইরেও সাবেক এই এমপির নামে ১৫টি ব্যাংক হিসাবে মোট ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকার অস্বাভাবিক লেনদেনেরও অভিযোগ পেয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।
একইসঙ্গে কাজীম উদ্দিনের স্ত্রী সালিহা সিদ্দিকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার সম্পদ বিবরণী দাখিলে নোটিশ জারি করেছে সংস্থাটি।




 M Sakhawat Hossain-320x167.webp)
