সিলেটে বিভীষিকাময় প্রথমদিনের পর সবাই তাকিয়ে ছিল নাহিদ রানা-হাসান মাহমুদ-মেহেদী মিরাজদের দিকে। গোমড়া মুখো সকালেই টাইগার শিবিরে হাসি ফোটান নাহিদ রানা। তার গতিতে পরাস্ত আগের দিনের দুই ওপেনার বেন ডাকেট ও ব্রায়ান বেনেট। তিনে নামা নিক ওয়েলচকেও থিতু হতে দেননি হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের আগেই ক্রেইগ এরভিনকেও ফিরিয়ে দলকে চালকের আসনে বসান মিরাজ।
দ্বিতীয় সেশনে সফররতদের দ্রুত গুটিয়ে দেয়ার আশায় গুড়ে বালি ছিটান শেন উইলিয়ামস ও ওয়েসলি মাধেভেরে। এই জুটি ভাঙেন খালেদ আহমেদ। ফিফটি করা উইলিয়ামসকে ফেরান রানা।
স্বল্প লিডে আটকে দেয়ার স্বপ্নে যখন বিভোর টাইগাররা তখন ক্যাচ মিসের মহড়ায় নামে জয়-সাদমানরা। যার ফলে ১৯৩ রানেই ৬ উইকেট হারানো দল শেষ পর্যন্ত ২৭৩ পর্যন্ত পৌছায়। আর মিরাজ তার ক্যারিয়ারের একাদশ ফাইফার তুলে নেন।
৮২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে আবারো ব্যর্থ সাদমান। মুজরাবানির বলে দ্বিতীয় ইনিংসেও স্লিপে ধরা পরেন তিনি। দিনের বাকি সময় আর কোন বিপদ হতে দেননি জয় ও মমিনুল। ৫৭ রান করে দিনের খেলা শেষ করে টাইগাররা

 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)



