গতকাল (শুক্রবার, ২১ মার্চ) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিক্ষোভের বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামীকাল ২২ মার্চ, বিকাল ৩ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত বিক্ষোভ সমাবেশে এনসিপি'র সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হলো।—বিজ্ঞপ্তি


 founder Abhijeet Dipke-320x167.webp)


