Recent event

ডিজেল-কেরোসিনের দাম লিটারে কমলো ১ টাকা

0

ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে এক টাকা কমলো। আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মধ্যরাত (১ জানুয়ারি ২০২৫ ) থেকে নতুন দাম কার্যকর হবে।

ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা হতে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা, কেরোসিন ১০৫ টাকা হতে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা এবং অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য  হ্রাস-বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের পুনর্নির্ধারণ করা হয়েছে।

সেজু