
চার দাবিতে রাজধানীতে এনসিপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
৩০ অক্টোবর শাহবাগে সমাবেশের আহ্বান
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের মূল্যস্ফীতি রোধসহ চার দাবিতে রাজধানীতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির দ্বিতীয় দিনে আজ (শনিবার, ২৪ অক্টোবর ) রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দলটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও যুদ্ধ: দরিদ্র দেশগুলোকে সহায়তার তাগিদ আইএমএফের
ক্রমবর্ধমান ঋণ, উচ্চ মূল্যস্ফীতি ও যুদ্ধের প্রভাবে মূল্যবৃদ্ধির সংকটে থাকা দরিদ্র দেশগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের সমাপনী দিনে আজ শনিবার তিনি এ কথা বলেন।

বিশ্ববাজারে তেলের দর বাড়ায় রেকর্ড মুনাফা, ইরান সংঘাতের প্রধান লাভবান সৌদি আরব
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ায় বিপুল অঙ্কের অতিরিক্ত রাজস্ব আয় করছে সৌদি আরব। সংঘাতের কারণে তেল রপ্তানির পরিমাণ সাময়িকভাবে কমলেও আন্তর্জাতিক বাজারে তেলের চড়া দর সেই ঘাটতি মেটানোর পাশাপাশি রিয়াদের তেলভিত্তিক আয় রেকর্ড পর্যায়ে নিয়ে গেছে। ফরচুনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানির দাম কোনটিতে কত বাড়লো, কেনো বাড়ানো হলো?
দেশের বাজারে প্রধান চার ধরনের জ্বালানি তেলের মূল্য এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। নতুন মূল্য সমন্বয় অনুযায়ী ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্ধিত দাম আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হচ্ছে (Fuel Price Hike 2026 Bangladesh)।

দেশে সব ধরনের জ্বালানির দাম লিটারে বাড়লো ২০ টাকা
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। এর ফলে বর্তমানে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।

ট্যাংকার হামলায় মধ্যপ্রাচ্যে শঙ্কা, ১০৭ ডলার ছাড়ালো ব্রেন্ট ক্রুডের দাম
মধ্যপ্রাচ্যের সংবেদনশীল জলপথগুলোতে তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে সামরিক হামলা বৃদ্ধি পাওয়ার ঘটনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক দিনেই ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলার পার হয়েছে।

দরপতনের পরও ১০০ ডলারে অবস্থান করছে জ্বালানি তেল, অস্থির বিশ্ববাজার
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য হ্রাস পেলেও সপ্তাহান্তের শুরুতেই প্রতি ব্যারেলের দর ১০০ ডলারের ওপরে বহাল রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনের মোখা বন্দর হুথিদের দখলে; বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে নতুন বিপর্যয়
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়েমেনের বন্দর নগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। লোহিত সাগর উপকূল ধরে হুথিদের এই দ্রুত অগ্রযাত্রার ফলে গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ বাব-এল-মান্দেব প্রণালি অবরুদ্ধ হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনে নতুন করে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

নির্বাচনের পরপরই থামবে ইরান যুদ্ধ—ট্রাম্প
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমারও কোনো সম্ভাবনা নেই। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত: বিশ্ববাজারে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম সেঞ্চুরির ঘরে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা এবং সৌদি আরবে হুথি বিদ্রোহীদের আক্রমণের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্ববাজারে কমলো তেলের দাম
টানা দ্বিতীয় দিনের মতো কমলো বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির কারণেই তেলের দাম এখন নিম্নমূখী।

বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া, কোন রুটে কত?
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির ধাক্কা এবার লেগেছে নৌ-পথে। বাসের ভাড়া বাড়ার পর এবার লঞ্চের ভাড়া (Launch Fare) বাড়ানোর ঘোষণা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ১৮ পয়সা এবং এর বেশি দূরত্বের জন্য ১৪ পয়সা বৃদ্ধি করা হয়েছে। গতকাল (বুধবার, ৬ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন ভাড়ার হার জানানো হয়, যা গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।