Recent event

বিশ্বরেকর্ড করে ম্যাচ জিতলো পাঞ্জাব

0

কোলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রানের টার্গেটে ৮ উইকেটে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। এর আগে ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান তাড়া করে জিতে বিশ্বরেকর্ড করেছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল (শুক্রবার, ২৬ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪২তম ম্যাচে এ রেকর্ড করে পাঞ্জাব।

কোলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে রাইডার্সদের ব্যাট করতে পাঠায় পাঞ্জাব। ওপেনিংয়ে ফিল সল্ট ও সুনীল নারাইন করেন ৬২ বলে ১৩৮ রান। আউট হওয়ার আগে নারাইন ৯ চার ও ৪ ছক্কায় ৭১ রান করেন ৩২ বলে। সাথে সল্ট করেন ৩৭ বলে ৭৫ রান। সবশেষ ২৬১ রান স্কোরবোর্ডে উঠায় কলকাতার এ দলটি।

জবাবে ব্যাট করতে নেমে সল্টের জাতীয় দলের সতীর্থ জনি বেয়ারস্টো করেন সেঞ্চুরি। ৪৫ বলে ৮ চার ও ৯ ছয়ে ১০৮ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার চার নম্বর শতক।

এছাড়াও প্রাভসিমরান সিং ও শশাঙ্ক সিং করেন অর্ধশতক। আর এতেই আট বল বাকি থাকতেই জয় পায় পাঞ্জাব।

শুথু রান তাড়াই না এ ম্যাচে রেকর্ড হয়েছে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারারও। ক্রিকেটের ইতিহসে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চবার বাউন্ডারির বাইরে বল উড়িয়েছেন ব্যাটাররা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের এক ম্যাচে ৩৮টি ছক্কার রেকর্ড ভেঙ্গে এ ম্যাচে ৪২টি ছক্কা হাঁকিয়েছেন দুই দলের ব্যাটাররা।

২০০৮ সালে শুরু হওয়া আইপিএলের ইতিহসে প্রথমবার এক ম্যাচে দু'দলের ৪ জন ওপেনারই পেয়েছেন অর্ধশতক করার স্বাদ। এর আগে এমন নাজির আইপিএলে কেউ দেখেনি।

এ ম্যাচের পর টুর্নামেন্টে৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে উঠলো পাঞ্জাব। আর ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কোলকাতা। খবর বাসস।

এসএস