
তাইজে হুতিদের হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনি বাহিনীর
ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। কয়েকটি প্রদেশে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যে বৃহস্পতিবার আল-মাফালিস ফ্রন্টে এই হামলার ঘটনা ঘটে।

২০২৫ সালে মার্কিন সামরিক অভিযানে ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। পেন্টাগনের মূল্যায়নের বরাত দিয়ে গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। আগের বছরের তুলনায় এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী, ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র দুজন বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছিলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনের আল-মাখা ও মারিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুতিরা দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরনগর আল-মাখা এবং মধ্যাঞ্চলীয় মারিবের আবাসিক এলাকায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল (সোমবার, ১০ আগস্ট) এর এসব হামলায় হতাহতের কোনো তথ্য জানায়নি ইয়েমেনি বাহিনী। এর এক দিন আগে আল-মাখায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত ও ৩০ জন আহত হন। হামলায় শহরের বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আল-মাখা মোচা নামেও পরিচিত। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হুতিদের হামলার দাবি, ব্রেন্ট ক্রুডের দাম উঠলো ৮০ ডলারে
লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা হামলা চালানোর দাবি করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের হামলায় দুই সপ্তাহে ১০০ মার্কিন সেনা আহত, স্বীকার পেন্টাগনের
ইরানের ওপর টানা দশম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে তেহরানও যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে গত দুই সপ্তাহের সংঘাতে প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে পেন্টাগন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সানায় ইরানি বিমান ঠেকানোর অভিযোগ, সৌদিকে হুমকি হুতিদের
সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেয়ার চেষ্টা করেছে সৌদি ‘যুদ্ধবিমান’। গতকাল (শুক্রবার, ৩ জুলাই) এমন অভিযোগ তুলে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী ওই যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমালিল্যান্ডে ইসরাইলি উপস্থিতি ‘সামরিক লক্ষ্যবস্তু’ হবে: হুঁশিয়ারি ইয়েমেনের হুতিদের
সোমালিল্যান্ডে ইসরাইলের যে কোনো উপস্থিতিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতিরা। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল হিসেবে খ্যাত সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার পর এমন বার্তা দিলো ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী।

হুতি প্রধান মুহাম্মদ আল-ঘামারি নিহত, দায় স্বীকার করেছে ইসরাইল
ইয়েমেনর বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনীর প্রধান সামরিক কর্মকর্তা মুহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। তাকে হত্যার দায় স্বীকার করেছে ইসরাইল।

নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হুতির হামলা
গালফ অব এডেনে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। মঙ্গলবার (বুধবার, ১ অক্টোবর) এর দায় স্বীকার করে ভিডিও বার্তা দেয় গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

হুতি গোষ্ঠীর ড্রোন হামলায় আহত ২২ ইসরাইলি
ইসরাইলের ইলাত শহরে হুতি গোষ্ঠীর ড্রোন হামলায় আহত হয়েছে অন্তত ২২ ইহুদি। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এ পরিস্থিতিতে থেমে নেই গাজায় আইডিএফের হামলা। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিকে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৮ ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়া দেশগুলোকে নিন্দা জানাতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল হুতিরা
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী নিশ্চিত করেছে যে তাদের ঘােষণা করা প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।

হুতিদের ৫০ রিয়ালের ধাতব মুদ্রা বাতিল করলো ইয়েমেন সরকার
হুতি বিদ্রোহীদের চালু করা ৫০ রিয়ালের নতুন ধাতব মুদ্রা বাতিল করেছে ইয়েমেন সরকার। তাদের অভিযোগ, নতুন মুদ্রা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে। অন্যদিকে হুতি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক বলছে তারল্য সংকট মেটাতে এবং নোটের প্রতিস্থাপনে নতুন মুদ্রা সহায়ক ভূমিকা পালন করবে।