
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) ভোরে ‘আমনি এয়ারে’র বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নম্বর: OAE2323) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে: পর্যটনমন্ত্রী
চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।

থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে: বেবিচক
রাজধানীর উত্তরায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আগামী ১৭ ও ১৮ জুলাই কক্সবাজারে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সপ্তাহের জাপান সফর শেষে দেশে ফিরেছেন। আজ (শনিবার, ৯ মে) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ তাকে স্বাগত জানান।

হাম-রুবেলা ও টিটেনাসের ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় হাম-রুবেলার ১৫ লাখ ও টিটেনাসের ৯০ হাজার ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৬ মাসেও স্বাভাবিক হয়নি কার্গো ভিলেজ; অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে কোটি টাকার পণ্য
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ৬ মাস পেরিয়ে গেলেও সেখানে চলছে অব্যবস্থাপনা। কর্তৃপক্ষের অযত্নে-অবহেলায় নষ্ট হচ্ছে, কোটি টাকার মালামাল। সময়ক্ষেপণ হচ্ছে পণ্য ডেলিভারিতেও। ভুক্তভোগী কাস্টম এজেন্টদের অভিযোগ থাকলেও কথা শোনার মতো নেই কেউই।

সৌদির উদ্দেশে যাত্রা করেছেন ৫ হাজার ৬১৩ হজযাত্রী
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ (শনিবার, ১৮ এপ্রিল) ১৪টি ফ্লাইটে মোট ৫ হাজার ৬১৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন।

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী এরইমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে।

হজ ক্যাম্প ও শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান
আশকোনা হজ ক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। আজ (রোববার, ১২ এপ্রিল) আসন্ন হজ কার্যক্রমের প্রস্তুতি ও যাত্রীসেবার মান যাচাই করতে তিনি এ ঝটিকা সফর করেন।

মধ্যপ্রাচ্যে সংঘাত: এক মাস পর দেশে নিহত তারেক আলীর মরদেহ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী এসএম তারেক আলীর মরদেহ এক মাস পর দেশে পৌঁছেছে। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ-২২৫০) তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা।