হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ (শুক্রবার, ২২ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এসব হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন।

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ (সোমবার, ১৮ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, সকাল ১০টা পর্যন্ত ১৬৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, যেভাবে আবেদন করবেন

মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, যেভাবে আবেদন করবেন

পবিত্র হজ (Hajj) উপলক্ষে মদিনার মসজিদে নববীতে (Prophet's Mosque) আগত মুসল্লি ও হজযাত্রীদের সেবায় অংশ নেওয়ার এক অনন্য সুযোগ এনে দিয়েছে সৌদি আরব। ‘যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক উদ্যোগের আওতায় মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি (General Presidency for Religious Affairs) এই কর্মসূচির আয়োজন করেছে। এর মাধ্যমে যোগ্য আবেদনকারীরা হজযাত্রীদের (Volunteer Opportunity at Masjid an-Nabawi) সরাসরি সেবার সুযোগ পাবেন।

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

রাজধানীর আশকোনা হজক্যাম্প থেকে হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দু’জন হলেন হাবিবুর রহমান ও নাদিম।

হজযাত্রায় এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৩৭৭৯২ জন যাত্রী

হজযাত্রায় এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৩৭৭৯২ জন যাত্রী

হজযাত্রার ১১তম দিন পর্যন্ত ৯৪টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৩৭ হাজার ৭৯২ জন হজযাত্রী। যাত্রাপথে এবার হজ ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো অভিযোগ নেই যাত্রীদের।

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে এখন পর্যন্ত ৩৫ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টার মধ্যে ৮৭টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

চলতি বছর সৌদি আরবে দুই হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদি আরবে দুই হজযাত্রীর মৃত্যু

চলতি বছরের হজ করতে গিয়ে সৌদি আরবে দু’জন হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত দু’জন ব্যক্তি হলেন জয়পুরহাটের সদর উপজেলার মোহাম্মদ নাঈম মন্ডল ও টাঙ্গাইলের সদর উপজেলার মোহাম্মদ আবুল কাসেম।

আশকোনা হজক্যাম্পে চুরি: সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা

আশকোনা হজক্যাম্পে চুরি: সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা

রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজযাত্রীদের ব্যস্ততার মধ্যেই চুরির ঘটনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ব্যাগ নিয়ে কৌশলে ক্যাম্প ত্যাগ করছেন, যেখানে ছিল এক দম্পতির প্রায় সাড়ে সাত লাখ টাকা। পরে ব্যাগটি উদ্ধার হলেও টাকা পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হজযাত্রীদের ভিড়ে মুখর আশকোনা হজক্যাম্প; স্বপ্ন পূরণের পথে হাজিরা

হজযাত্রীদের ভিড়ে মুখর আশকোনা হজক্যাম্প; স্বপ্ন পূরণের পথে হাজিরা

হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প। দীর্ঘদিনের স্বপ্ন বুকে নিয়েই আল্লাহর ঘরে যাচ্ছেন তারা। ব্যবস্থাপনায় সন্তুষ্টি থাকলেও, ট্রলির স্বল্পতা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজের দাবি অনেকের। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৪৫ জন সৌদি আরবে গিয়েছেন। দু’দিনে পৌঁছেছেন ১০ হাজার ২১৩ জন।

কাবা শরিফে উল্টোভাবে হাঁটলে কি তাওয়াফ হবে? জেনে নিন শরিয়তের সঠিক বিধান

কাবা শরিফে উল্টোভাবে হাঁটলে কি তাওয়াফ হবে? জেনে নিন শরিয়তের সঠিক বিধান

ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হজ ও ওমরাহ (Hajj and Umrah) পালনের অবিচ্ছেদ্য অংশ হলো পবিত্র কাবা ঘর প্রদক্ষিণ করা, যাকে ইসলামি পরিভাষায় তাওয়াফ (Tawaf) বলা হয়। হাজরে আসওয়াদের (Hajr-e-Aswad) কোণ থেকে শুরু করে কাবার চারদিকে সাতবার ঘোরাকে এক তাওয়াফ বলা হয়। তবে তাওয়াফ চলাকালীন ভিড়ের চাপে অনেকেরই বুক বা পিঠ কাবার দিকে ঘুরে যায়। এমতাবস্থায় তাওয়াফ কবুল হবে কি না, তা নিয়ে অনেক হজযাত্রীর মনেই প্রশ্ন জাগে।

সৌদির উদ্দেশে যাত্রা করেছেন ৫ হাজার ৬১৩ হজযাত্রী

সৌদির উদ্দেশে যাত্রা করেছেন ৫ হাজার ৬১৩ হজযাত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ (শনিবার, ১৮ এপ্রিল) ১৪টি ফ্লাইটে মোট ৫ হাজার ৬১৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন।