২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে এ পত্রে বলা হয়েছে— বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো। হজে গমনেচ্ছুদের এ সময়ের মধ্যে নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়।—বাসস

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



