
পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাঠে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের আগেই টেকনাফে ১৭ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর গ্রেপ্তার
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফে অপহরণ ও মানবপাচারের শিকার ৫ তরুণ উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজারের টেকনাফে ঘোরানোর কথা বলে ডেকে নিয়ে অপহরণ ও মানবপাচারের শিকার পাঁচ তরুণকে অক্ষত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি সদস্যদের শাস্তির বিষয়ে যা আছে প্রজ্ঞাপনে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করেছে সরকার। গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এসআরবি বিল পাশ হওয়ার পর গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

র্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ হয়েছে।

র্যাব থেকে এসআরবি: নতুন নামে অধিকতর ক্ষমতাশালী বাহিনী তৈরির আশঙ্কা টিআইবির
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের প্রস্তাবকে ঘিরে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির আশঙ্কা, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাশ হলে নতুন নামে অধিকতর ক্ষমতাশালী ও কার্যত জবাবদিহিহীন একটি বাহিনীর আইনগত ভিত্তি তৈরি হতে পারে।