মাহফুজুর রহমানকে রাসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ

পূর্ণকালীন প্রশাসক মাহফুজুর রহমান
পূর্ণকালীন প্রশাসক মাহফুজুর রহমান | ছবি: এখন টিভি
0

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতা বলে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মাহফুজুর রহমানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (শনিবার, ১৪ মার্চ) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাজশাহী সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মাহফুজুর রহমান। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ​তিনি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:

আইন অনুযায়ী তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিযুক্ত প্রশাসক বিধি মোতাবেক সম্মানী ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, এর আগে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জেআর