Recent event
সিলেট গ্যাসফিল্ড লিমিটেড
সিলেট গ্যাসফিল্ডে উৎপাদন বৃদ্ধির নতুন রেকর্ড, বাড়ছে আরও ১৩০ মিলিয়ন

সিলেট গ্যাসফিল্ডে উৎপাদন বৃদ্ধির নতুন রেকর্ড, বাড়ছে আরও ১৩০ মিলিয়ন

গত এক বছরে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড ছাড়িয়ে গেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। এ সময়ে উৎপাদন বেড়েছে ৪১ মিলিয়ন ঘনফুট। আগামীতে উৎপাদন আরও ১৩০ মিলিয়ন বাড়িয়ে জাতীয় গ্রিডে দৈনিক ২৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা কর্তৃপক্ষের। এই লক্ষ্যে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে কয়েকটি অনুসন্ধান কূপ ও ওয়ার্কওভারের কাজ চলমান।

জ্বালানি সংকট নিরসনে নতুন কূপ অনুসন্ধান বাড়াচ্ছে সিলেট গ্যাসফিল্ড

জ্বালানি সংকট নিরসনে নতুন কূপ অনুসন্ধান বাড়াচ্ছে সিলেট গ্যাসফিল্ড

জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন মেয়াদি পরিকল্পনায় নতুন কূপ অনুসন্ধান বাড়াচ্ছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। এছাড়াও পুরাতন কূপে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক উৎপাদন ১৩৭ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুটে নেয়ার লক্ষ্য তাদের। যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি ও নতুন গবেষণার মিশেলে এই অঞ্চলে আরও গ্যাস উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

১৩ বছর পর সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপে নতুন করে পাওয়া গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলো। এখান থেকে প্রতিদিন ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে জানিয়েছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড।

সিলেট গ্যাসফিল্ডের নতুন কূপে গ্যাস স্তরের সন্ধান

সিলেট গ্যাসফিল্ডের নতুন কূপে গ্যাস স্তরের সন্ধান

সিলেট গ্যাসফিল্ড লিমিটের আওতাধীন ৭ নম্বর কূপে নতুন গ্যাস স্তরের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটিতে প্রায় ৯০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। যেখান থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে দাবি কর্তৃপক্ষের।