
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একবার্তায় তিনি রাজ্জাককে স্মরণ করে নিজের অনুভূতি ও স্মৃতিকথা প্রকাশ করেছেন।

‘মা জীবিত আছেন’—মেয়ের আহাজারিতে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ উত্তোলন
জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বৃদ্ধ নারীর দাফনের ১২ ঘণ্টা পর জীবিত ভেবে কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনা ঘটেছে। এ সময় মৃতের স্বজনরা মৃতদেহ নিয়ে মেলান্দহ ও জামালপুরের একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। গতকাল (শনিবার, ২ আগস্ট) রাত ৯টার দিকে মেলান্দহ উপজেলার চর মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো ফ্রান্স
বিশ্বজুড়ে অপ্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য ও সুরক্ষার ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরূপ প্রভাব নিয়ে বাড়ছে শঙ্কা। তাই এবার ১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা করে একটি আইন পাশ করেছে ফ্রান্স। গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) দেশটির পার্লামেন্টের আইণপ্রণেতারা এ বিষয়ে সম্মতি দেন। আর এর মধ্য দিয়ে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধকারী প্রথম ইইউ দেশ হলো ফ্রান্স।

১৬ এর কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাজ্যের
যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্রিসমাসের আগেই এই আইন পাশ হবে বলে জানান তিনি। কার্যকর হতে পারে ২০২৭ সালের শুরুর দিক থেকে।

সপ্তাহে তিন দিন অফিস চালুর খবর ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহে মাত্র তিন দিন সরকারি অফিস চালুর যে আদেশ গতকাল (বুধবার, ১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি ‘সম্পূর্ণ ভুয়া’ বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইরানের পতাকায় ফিরল সিংহ-সূর্য প্রতীক, বিক্ষোভে সমর্থন এক্সের
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সমর্থন জানিয়ে ইরানের পতাকা ইমোজিতে পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। গতকাল (শুক্রবার, ৯ জানুয়ারি) আসল প্রতীক মুছে দিয়ে ইরানের পতাকায় সিংহ এবং সূর্যের প্রতীক বসিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কে মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটি।

আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে: কৃষ্ণ নন্দী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী বলেছেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থান্বেষী মহল যোগসাজশে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এআই দিয়ে কিছু ছবি বানিয়ে অপপ্রচার করা হচ্ছে। তিনি বলেন, ‘অপপ্রচার বাস্তবায়ন করছে ওয়াল্ড হিন্দু স্ট্রাগল সভাপতি শিপন কুমার বসু।’

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ; ১০ ডিসেম্বর থেকে কার্যকর নতুন আইন
অস্ট্রেলিয়ায় শিশু-কিশোরদের জন্য বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আগামী ১০ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে আইনটি। যার ফলে ১৬ বছরের নিচের শিশু-কিশোরদের থাকবে না কোনো সোশ্যাল মিডিয়া একাউন্ট। অস্ট্রেলিয়ার সরকার বলছে, ক্ষতিকর কন্টেন্ট থেকে শিশু-কিশোরদের সুরক্ষা দেবে এ আইন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল; পুলিশ বলছে গুজব
মহাসড়কে ডাকাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল (শুক্রবার, ৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে সেতুর টোল প্লাজারের সামনে, এ ঘটনা ঘটেছে বলে ওই ভিডিওতে দাবি করা হচ্ছে। পুলিশ বলছে, এটি মিথ্যা এবং আতঙ্ক ছড়ানোর জন্য একটি গুজব। তবে এতে মহাসড়কে চলাচলকারীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে।

ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট প্রচার নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট প্রচারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাত ৯ টা ৫০ মিনিটের দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি দেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও; মন্ত্রণালয়ের প্রতিবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া, এআই জেনারেটেড অডিও ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ (শনিবার, ৩০ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া কন্টেন্টের অপপ্রচারে সবাইকে সতর্ক করা হয়।