সাবেক সংসদ সদস্য
সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে প্রেরণ

সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে প্রেরণ

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট

সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপসহ অন্যান্য আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আটক

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আটক

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল (শনিবার, ২৭ জুন) রাতে গুলশানের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দাবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

‘এ্যানি আমার বন্ধু, আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়িয়েছে’

‘এ্যানি আমার বন্ধু, আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়িয়েছে’

খাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুনকে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ‘ধাক্কা দিয়েছেন’— দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আশুলিয়া মরদেহ পোড়ানো মামলা: সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আশুলিয়া মরদেহ পোড়ানো মামলা: সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য (ঢাকা-১৯) মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড ও আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় দেয়া হয়। প্যানেলের অন্য দুই সদস্যরা হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (রোববার, ২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।

মানিকগঞ্জে পৃথক অভিযানে সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

মানিকগঞ্জে পৃথক অভিযানে সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযানে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ (শুক্রবার, ১৫ আগস্ট) রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

আমি বৈষম্যের শিকার: আদালতে ব্যারিস্টার সুমন

আমি বৈষম্যের শিকার: আদালতে ব্যারিস্টার সুমন

নিজেকে বৈষম্যের শিকার দাবি করেছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে তিনি অভিযোগ করেন, ৬টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি ৩২৩ ধারার মামলায় ৫ মাস ধরে জামিন পাই না। আমি বৈষম্যের শিকার।’ এসময় তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

সাবেক এমপি আবু জাহির ও পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

সাবেক এমপি আবু জাহির ও পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু জাহির ও তার পরিবারের পাঁচ সদস্যের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (সোমবার, ৩ মার্চ) দুপুরে তাদের নামে পৃথক নোটিশ জারি করে আবু জাহিরের বাসার সামনে টাঙিয়ে দেওয়া হয়। আগামী তিন সপ্তাহের মধ্যে সম্পদ বিবরণী জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ট্রাইব্যুনালে চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

ট্রাইব্যুনালে চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সাবেক এমপি বাচ্চু ও পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলার সিদ্ধান্ত

সাবেক এমপি বাচ্চু ও পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলার সিদ্ধান্ত

সাবেক সংসদ সদস্য ও বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ৪টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।