
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম চার বছরের সর্বোচ্চ: জাতিসংঘ
সরবরাহ সংকট ও পরিবহন অনিশ্চয়তায় গেলো সেপ্টেম্বরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। যা বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি দাম বেড়েছে কিছু খাদ্যশস্যসহ চিনি ও ভোজ্যতেলের। এদিকে, ইউরোজোনের মুদ্রাস্ফীতি পৌঁছেছে তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় ৪ শতাংশে। এছাড়া সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অকৃষি খাতে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি, বেড়েছে বেকারত্বের হার।

সারা দেশের কাঁচাবাজারেও বৈরী আবহাওয়ার প্রভাব!
বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে সারা দেশের কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। নদী ও সামুদ্রিক মাছের দরও চড়া। বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা যায় এমনই চিত্র।

খাতুনগঞ্জে হঠাৎ পেঁয়াজ ও আদার দামে ঊর্ধ্বগতি
ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৩ টাকা পর্যন্ত বেড়েছে কেজিতে। আর আদা কেজিতে বেড়েছে ৮০ টাকা পর্যন্ত। সরবরাহ সংকটকে দাম বাড়ার কারণ হিসেবে দেখা হলেও ভিন্ন কারণও বলছেন কেউ কেউ।

হিলিতে আলু-পেঁয়াজ-ডিমের দাম ঊর্ধ্বমুখী, বিপাকে নিম্নআয়ের মানুষ
সরবরাহ সংকটের অজুহাতে হিলিতে বেড়েছে আলু, পেঁয়াজ, আদা ও ডিমের দাম। দুই দিনের ব্যবধানে প্রতিটি পণ্যে প্রকারভেদে দাম বেড়েছে ৪ থেকে ৬০ টাকা পর্যন্ত। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা।

বৃষ্টি ও বন্যার প্রভাব: রাজধানীর কাঁচাবাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী
কাঁচা মরিচের দামে আগুন। খুচরা বাজারে দাম আকাশচুম্বী। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেগুনেরও, বিক্রি হচ্ছে মানভেদে ১২০ থেকে ১৬০ টাকা কেজি। বেড়েছে পটল ঢেঁড়স প্রায় সব সবজির দাম। কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দরও। তবে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম।

আমদানি বাড়লেও পাহাড়তলী বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী
আমন ধানের ভরা মৌসুম আর আমদানি বাড়ার পরও চট্টগ্রামের পাহাড়তলী বাজারে এক সপ্তাহ ব্যবধানের প্রতি কেজি চালের দাম দুই থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ সংকট না থাকলেও বড় বড় মিল মালিক ও উত্তরবঙ্গের মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা কৃষকদের কাছ বেশি দামে ধান সংগ্রহ করার অজুহাত দেখিয়ে চালের দাম বাড়িয়ে দেযয়ায় বাজার ঊর্ধ্বমুখী বলছেন পাহাড়তলীর পাইকার এবং আড়তদাররা। পাশাপাশি লাইসেন্সবিহীন মজুদদারদেরও দুষছেন তারা।

২০২৪ সালে কফি-কোকোর দাম বেড়েছে সবচেয়ে বেশি
বিশ্বব্যাপী বৈরি আবহাওয়া, সরবরাহ সংকট এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ কারণে ২০২৪ সালে কফি ও কোকোর দাম সবচেয়ে বেড়েছে। গত বছর কোকোর দাম বেড়েছে ১৬৭ দশমিক ৮৯ শতাংশ এবং কফির দাম বেড়েছে ৬৮ দশমিক ৪২ শতাংশ। সম্প্রতি ইউরো নিউজের প্রকাশিত এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

নাটোরে চাহিদার বিপরীতে সার সংকট, বিপাকে কৃষক
রবিশস্যের ভরা মৌসুমে চাহিদা বাড়ার সাথে দেখা দিয়েছে সারের সংকট। বাড়তি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। এজন্য সরবরাহ সংকটকে দুষছেন ব্যবসায়ীরা। যদিও কৃষি বিভাগ বলছে, সারের কোনো সংকট নেই। চাহিদার তুলনায় গোডাউনে বাড়তি সার মজুত রয়েছে। জোরালো তদারকির দাবি চাষিদের।

সরবরাহ সংকটে ইলিশের চড়া দাম
সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম থাকলেও স্বস্তি নেই মাছের বাজারে। সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। তবে সব থেকে চড়া ইলিশে দাম। বরিশাল, বরগুনা ও চাঁদপুরের বাজারে সংকট দেখা দিয়েছে ইলিশের।