
কালজয়ী সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য, রাষ্ট্রীয় মর্যাদায় ‘মহাবিদায়’
চোখের জলে শেষ বিদায় জানালো হলো ভারতীয় উপমহাদেশের কালজয়ী সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। সম্পন্ন হলো তার শেষকৃত্যানুষ্ঠান। আজ (সোমবার, ১৩ এপ্রিল) বিকেলে ভারতের মুম্বাইয়ের শিবাজী পার্কে পরিবারের সদস্যসহ শুভ্যানুধায়ীদের উপস্থিতিতে তার অন্তেষ্টিক্রিয়া হয়। এর আগে মুম্বাইয়ে নিজ বাসভবন প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্টে তাকে শেষ শ্রদ্ধা জানান কলাকুশলীরা।

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণ
হৃদরোগে আক্রান্ত হয়ে ৯২ বছর বয়সে মারা গেছেন ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। আজ (রোববার, ১২ এপ্রিল) সকালের দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার প্রয়াণের খবর জানান শিল্পীর নাতনি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তারকা প্রার্থীদের ভিড়ে জমে উঠছে ভোটের মাঠ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে আবারও আলোচনায় তারকা প্রার্থীরা। ২০১১ সালের নির্বাচনে প্রথমবার অভিনেতা, সংগীতশিল্পী ও ক্রীড়াবিদদের প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই রাজনীতিতে সেলিব্রেটি প্রার্থীদের অংশগ্রহণ ক্রমেই বাড়তে থাকে।

সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে আজ (বুধবার, ১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

পিএসএলের ১১তম আসরের জমকালো থিম সং প্রকাশ
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) বা পিএসএলের ১১তম আসরের দামামা বেজে উঠেছে। নতুন মৌসুমকে সামনে রেখে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে লিগের অফিসিয়াল থিম সং (Official theme song) ‘খেলেঙ্গে বিট পে’ (Khelenge Beat Pe) প্রকাশ করা হয়েছে। নতুন এই গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

‘সাগরের তীর থেকে’ গানের শিল্পী জিনাত রেহানার প্রয়াণ
প্রখ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা মৃত্যুবরণ করেছেন। আজ (বুধবার, ২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রেহানা। তার মৃত্যুতে বাংলা সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে মমতাজ
সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় তাকে এ রিমান্ড দেয়া হয়।

সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেপ্তার
মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

মুস্তাফা জামান আব্বাসীর প্রয়াণ
প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার, সংগ্রাহক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ (শনিবার, ১০ মে) সকালে বনানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মেয়ে শারমিনী আব্বাসী মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং প্রকাশ করলো আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১২ দিন আগে থিম সং প্রকাশ করলো আইসিসি। জিতো বাজি খেল কে। গানটি গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

কান্ট্রি মিউজিকে ইতিহাস গড়লেন বিয়ন্সে, গ্র্যামি জয়ে নতুন রেকর্ড
কান্ট্রি মিউজিক বিভাগে ৫০ বছর পর এই প্রথমবার কোনও কৃষ্ণাঙ্গ নারী সংগীতশিল্পী হিসেবে সেরা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন রেকর্ড পুরস্কারপ্রাপ্ত পপ তারকা বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হওয়া এবারের ৬৭তম জমকালো আয়োজনে এই অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে মোট ৩৩টি গ্র্যামি পুরস্কারের হাসি হাসলেন তিনি।

বিপিএল মিউজিক ফেস্টে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা
বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে গান পরিবেশন করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গান গাইবেন তিনি।